Showing posts with label নসীম হিজাজী PDF. Show all posts
Showing posts with label নসীম হিজাজী PDF. Show all posts

শেষ প্রান্তর । Sesh Prantor



গোবী মরুভূমির দূরন্ত মরুচারী তেমুজিন! ইতিহাসে তার পরিচয় চেংগিস খান! তার নেতৃত্বে মঙ্গোলিয়ার বর্বর বাহিনী জেগে উঠলো দূরন্ত ঝড়ের মত, সভ্যতার দীপশিখা নিভিয়ে দিতে লাগলো একটি একটি করে। ছয়শ' বছর আগে আরব মরু থেকে উঠে এসেছিলো যে মেঘছায়া, তা মানবতার উপর বর্ষন করেছিলো রহমতের বারিধারা। আর ছয়'শ বছর পর গোবীর মরুবুক থেকে উঠলো যে দূরন্ত ধূলিঝড়, তা থেকে বারিবর্ষণ হলোনা। হলো অগ্নিগিরির ধূম উদগীরণ, হলো উত্তপ্ত লাভার উদ্গীরণ!



সভ্য জগতের কাছে চেংগিস খানের কৌশল ছিলো সম্পূর্ণ নতুন। তাতারদের বিষ্ময়কর সাফল্যের মূলে ছিলো তাদের দূরন্ত গতি! ঘোড়ার নাঙ্গা পিঠের ওপর সওয়ার হয়ে তারা ছুটে বেড়াতো, প্রত্যেকের সাথে থাকতো কয়েকটি করে ঘোড়া, একটি ক্লান্ত হলে অন্যটায় চড়ে বসতো, ক্ষুধা ও পিপাসার জন্যও ওই ঘোড়াই তাদের জন্য ছিলো যথেষ্ট।যেকোন অভিযানে তাদের সাথে থাকতো খুবই সামান্য রসদ!

আব্বাসীয় খলীফাদের ঘুমে ঢুলুঢুলু অসতর্কতা আর অবিশ্বাস- কোন্দলের  জামানায় এলো এ তাতারি গজব! বাগদাদের বিতর্কসভার আলেম ওলামাদের আরাম-আলস্যের আমোদে আচানক প্রচন্ড রোষে হামলে পড়লো দুর্দান্ত মোঙ্গল তাতারীরা। তছনছ করে দিলো তখনকার স্বপ্ন সাধের সাজানো বাগদাদ...

তবে, ইতিহাসের এই চূড়ান্ত ক্রান্তিলগ্নেও আল্লাহর এক বান্দা বাগদাদের প্রান্ত থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের অভ্যন্তর পর্যন্ত তাতারীদের সয়লাব রুখে দাঁড়ালেন। তিনি মুর্খ খারেজম শাহের দূরদর্শী বিজ্ঞ পূত্র, যুগের দুরন্ত মুজাহিদ, সত্যিকারের ঈমানদার জালালউদ্দিন!

চেঙ্গিস খান হালাকু খানদের বর্বরতার প্রতাপের পাশেই সমুজ্জ্বল বীরত্ব ও শাহাদাতের তামান্নায় সর্বস্ব কুরবানী করে ময়দানে ময়দানে বিজয়ের বার্তা বয়ে আনা জালালউদ্দিনের প্রতিরোধের ইতিহাসকে কেন্দ্র করেই শেষ প্রান্তরের গল্প!


ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কগুগলড্রাইভ লিঙ্ক
৮.৪৩ মেগাবাইট৮.৮৯ মেগাবাইট




পুরোনো ভার্সন

চূড়ান্ত লড়াই । Curanto Lorai




ইতিহাসের এক কিংবদন্তী..
তিনি...
এক দিগ্বিজয়ী বীর, যার তলোয়ার কখনো ঝংকৃত হয়েছে তুর্কিস্তানে, আবার কখনো ঝলসে উঠেছে হিন্দুস্তানের মাটিতে। যার ঘোড়া কখনো জাইহুন, আবার কখনো গঙ্গার পানি পান করেছে।

তিনি...
জীবন চলার গৌরবোজ্জ্বল পথে ঐ সব মুসাফিরদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের কাফেলা এক স্থানে স্থায়ী ন হয়ে দুশমনের সকল বধার বিন্ধ্যাচল ডিঙ্গিয়ে এগিয়ে যেত দূরে-বহুদূরে।


তিনি...
এমন এক ব্যক্তিত্ব, যার ডায়রীতে বিশ্রাম শব্দটি স্থান পায়নি কোন কালে, দেশ জয়ের দুরন্ত নেশায় কেবল ঘোড়া ছুটিয়েছেন দেশ-দেশান্তরে। পাহাড়, সাগর, অরণ্য মাঠ তাঁর চলার পথে কোনদিন অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি। নাম তাঁর সুলতান মাহমুদ গজনবী।

চূড়ান্ত লড়াই...
সেই কালজয়ী ব্যক্তিত্বের কাহিনী, গজনী জলপ্রপাত থেকে জন্ম নেয়া সংহার মূর্তি ধারণকারী শক্তি স্রোত; সমুদ্র বক্ষের মাঝে ফুঁসে ওঠা তর্জন-গর্জন যার সামনে এসে শান্ত হয়ে যেত। যার পাহাড়সম বিশাল ব্যক্তিত্ব চলার পথের তামাম উপল খন্ডকে ভাসিয়ে নিয়ে যেত।

ভারতীয় উপমহাদেশে নিম্নবর্ণের হিন্দু ও নিরীহ বৌদ্ধদের ওপর উচ্চবর্ণ হিন্দু শাসকগোষ্ঠীর নির্মম নিপীড়ণ ও পুরোহিতশ্রেণীর ধর্মের আবরণে অবর্ণনীয় সন্ত্রাসের প্রতীক সোমনাথ মন্দির কেন্দ্রীক ঐতিহাসিক সত্যের মুখোমুখি উপন্যাস চূড়ান্ত লড়াই...
ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কগুগলড্রাইভ লিঙ্ক
৮.৫০ মেগাবাইট৯.১৫ মেগাবাইট

হেজাযের কাফেলা । Hezazer Kafela






বসন্ত কাল। যতদূর দৃষ্টি যায় কেবল সবুজের সমারোহ। ডান দিকে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত সবুজ ক্ষেত-খামার। বাতাসে নাচছে গমের শীষ। বায়ে ফোরাতের পারে লতাগুল্ম ঘেরা গভীর অরণ্য।

হাসান প্রবেশ করলো এ এলাকায়। অনেক পথ হেঁটে ফসলের ক্ষেত আর বাগান পেরিয়ে গাঁয়ের বস্তি ছাড়িয়ে কেল্লার মত এক বাড়ির কাছে পৌঁছল ও। ডুবে যাচ্ছিলো সূর্য। বাইরের মাঠে খেলা করছিলো বালকেরা। এদিক ওদিক তাকিয়ে ও এগিয়ে গেল ফটকের কাছে। ভেতর থেকে ভেসে এল কুকুরের ঘেউঘেউ। কিছুক্ষণ এক ধরনের অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে রইলো সে। তারপর দরজায় কড়া নেড়ে ডাকলো:''কেউ আছেন?"



...ভেতরে ঢুকতে যাবে এমন সময় এক বুড়ো চাকর দরজায় মাথা গলিয়ে প্রশ্ন করলো: কে তুমি?
: আমি হাসান। কোব্বাদের সাথে দেখা করতে চাই।

... গম্ভীর কণ্ঠে বলল হাসান, '' বোনের অনাবিল হাসির কথা সব সময়ই বলতো জাহাদাদ। আমার দুর্ভ্যাগ্য, আমি কোন খুশির খবর নিয়ে আসিনি।
স্তম্ভিত হয়ে হাসানের দিকে অনেক্ষণ তাকিয়ে রইলো মাহবানু।
: তুই বলতে এসেছো জাহাদাদ আর ফিরে আসবে না?

মাথা নত করে বলল হাসান: হায়, আমার কোন তদবীর যদি তাকে ফিরিয়ে আনতে পারতো!
: তুমি যদি বলো, রোমানদের কয়েদখানায় বন্দী আমার ভাই, অশ্রুর বদলে আমি হাসিমুখে স্বাগত জানাবো।
: আফসোস, যদি তা বলতে পারতাম!
: তুমি কি নিশ্চিত তিনি শাহাদাত বরণ করেছেন?
: অন্তিম নি:শ্বাস পর্যন্ত আমি তার সাথে ছিলাম।

নসীম হিজাযীর আরেকটি শ্রেষ্ঠ উপন্যাস। ডাউনলোড করুন এবং শেয়ার করুন। যারা কায়সার ও কিসরা বইয়ে রোম-পারস্যের দ্বন্দ্বের ইতিহাস পড়েছেন, তারা এখানে পাবেন তার পরবর্তি গল্প। ইসলামের শান্তিময় নিরাপত্তার দূত মুক্তির-কাফেলার রোম-পারস্যে প্রবেশ ও বিজয়ের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক উপন্যাস।


ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কগুগলড্রাইভ লিঙ্ক
৯.৪৫ মেগাবাইট১০.১০ মেগাবাইট


পুরোনো ভার্সন

☼ হেজাযের কাফেলা- ভার্সন ১ ►- ডাউনলোড-সাইজ ৪৪mb

☼ হেজাযের কাফেলা- ভার্সন ২ ►- ডাউনলোড-সাইজ ২৭mb

☼ হেজাযের কাফেলা- ভার্সন ৩ ►- ডাউনলোড-সাইজ ১১mb

আধার রাতের মুসাফির | Adhar Rater Musafir


আর মাত্র ছ’ক্রোশ। গভীর আগ্রহে পাহাড় চূড়াই দাঁড়িয়ে রাণী তাকিয়ে ছিলেন আলহামরার মিনার চূড়াই। ছাউনী ফেললেন ফার্ডিনেন্ড। চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি সম্পন্ন প্রায়। চারদিকে বিছিয়ে দিয়েছেন ষড়যন্ত্রের কুটিল জাল! সে জালের রশি ধরে এবার শুধু টানার পালা। এমনি সময়ে সহসা স্পেনের উপকূলে উদয় হলো তুর্কী রণতরী। প্রথম অভিযানেই তারা উদ্ধার করলো বিপ্লবী নেতা হামিদ বিন জোহরাকে। জাহাজকে বিদায় জানিয়ে উপকূলে নেমে এলেন কাপ্তান সালমান। কিন্তু কেন? স্পেনের মাটিতে কী তার কাজ? যে জাতির সুলতান অর্থব আর উজির গাদ্দার তাদের পতন কি ঠেকাতে পারবেন তিনি? পারবেন কি হামিদ বিন জোহরার হত্যা প্রচেষ্টা রুখতে? কেন তিনি একের পর এক অবিশ্বাস্য বিপজ্জনক অভিযানে মেতে উঠছেন? কীসের স্ব‍ার্থে? কেন? গ্রানাডা কন্যা আতেকার পেছনে ছুটছে দুর্বৃত্ত ওতবা ও ওমর। রক্তের নেশায় পাগল হয়ে উঠেছে এরা। হন্যে হয়ে খুঁজছে তার প্রেমিক পুরুষ সাঈদকে। এদের কি বাচাতে পারবেন সালমান? কী হবে অপহৃত মনসুরের পরিণতি? কার জন্য মালা গাঁথছে বদরিয়া? কেন ভীনদেশী এক পুরুষের জন্য প্রাণ কাঁদে তার? বই-আঁধার রাতের মুসাফির। লেখক-নসীম হিজাযী। অনুবাদক-আবদুল হক। পেজসংখ্যা-২৩৮। মূল্য-২০০৳।

 Link 1: https://www.pdf-archive.com/2014/03/07/adhar-rater-musafir-by-naseem-hijazi/

 Link 2: http://document.li/NKg7

 Link 3: http://www.mediafire.com/download/otv1zhdgua2sloa/Adhar+Rater+Musafir+By+Naseem+Hijazi.pdf