Showing posts with label খুন রাঙ্গা পথ পিডিএফ ডাওনলোড. Show all posts
Showing posts with label খুন রাঙ্গা পথ পিডিএফ ডাওনলোড. Show all posts

কিং সায়মনের রাজত্ব | সফেদ দ্বীপের রাজকন্যা


দশ লক্ষাধিক কৌতুহলী দর্শক স্যার জর্জকে বিদায় জানাবার জন্য সমবেত হয়েছিলো। উল্লাসে গগনবিদারী শ্লোগানে মুখরিত হয়ে উঠল তারা। মহাশূণ্যে তীব্র গতিতে ছুটে চলা এক অগ্নিশিখা মুহূর্তে তাদের দৃষ্টির অগোচরে চলে গেল। 

ঘোষক বললেন, এখন রকেট এতদূরে চলে গেছে যে, তার আলো দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যেও আর দেখা যাচ্ছে না। মি. জর্জ এখন নিরাপদে ও নির্বিঘ্নে মহাশূণ্যে উড়ে চলছেন। 



এবার রকেটের স্টেশনের কন্ট্রোল রুম থেকে রেডিওর সাহায্যে মি. জর্জকে জরুরী নির্দেশ দিচ্ছেন এবং আপনারা তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন। হ্যালো! হ্যালো! স্যার জর্জ! হ্যালো! হ্যালো! হ্যালো! স্যার জর্জ আপনি জবাব দিচ্ছেন না কেন? আপনি কেমন আছেন? সুধী মন্ডলী! রকেট থেকে কোন কথা শোনা যাচ্ছেনা। মনে হয় স্যার জর্জ বেহুশ হয়ে পড়েছেন।

: আমি বেহুশ হইনি।
: তাহলে আপনি কথা বলছেন না কেন? স্যার জর্জ! দুনিয়ার কোটিকোটি মানুষ আপনার আওয়াজ শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি তাদের নিরাশ করতে পারেন না। আপনার মানসিক অবস্থা কেমন আছে?
: এখন আমি একটা মজবুত হাতুড়ির প্রয়োজন বোধ করছি, স্যার জর্জের...


(কিং সায়মনের রাজত্ব বইয়ে দেখানো হয়েছে একটি জাতি কিভাবে নিজের ভাগ্য নিজেই গড়ে। কিভাবে সে নিজের ভাগ্যের জন্য নিজেই দায়ী) 

এই বইটি আরেকটি প্রকাশনী থেকে" সফেদ দ্বীপের রাজকন্যা"নামে প্রকাশ পেয়েছে ।

ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কগুগলড্রাইভ লিঙ্ক
৬.০০ মেগাবাইট৬.৪৪ মেগাবাইট


পুরোনো ভার্সন

খুন রাঙ্গা পথ । Khun Ranga Path



ফরহাত এগারো বছর বয়স থেকে পরদা করতে শুরু করেছে।গত দু'বছরে মোয়াযযম আলী তাকে দেখেন নাই। তার মা কখনো কখনো তার কথা বলেন।

একদিন তিনি তাদের বাড়ি থেকে ফিরে এসে মোয়াযযম আলীকে বললেন: বেটা, ফরহাত আজ তোমার কথা জিজ্ঞেস করেছিলো।

মোয়াযযম আলীর গাল ও কান লজ্জায় লাল হয়ে উঠে। তিনি প্রশ্ন করলেন, আমার কথা সে কি জিজ্ঞেস করেছিলো?

মা বললেন, সে জিজ্ঞেস করেছিলো, কেন তুমি ফৌজে ভর্তি হও নাই?

মোয়াযযম হেসে বললেন, আম্মাজান, আমার আফসোস আমার জন্য আপনাকে ছোট্ট ছোট্ট মেয়েদের বিদ্রুপও শুনতে হচ্ছে। 

মা জওয়াবে বললেন, বেটা সে তো আমাকে বিদ্রুপ করেনি, বরং সে আমায় হামদর্দী দেখাচ্ছিলো। ফরহাত এখন আর ছোট্ট মেয়েটি নেই। তাকে এখন বেশ জোয়ান দেখাচ্ছে। মুর্শীদাবাদের বড়বড় ঘর খেকে তার সম্বন্ধ আসছে কিন্তু তার মা কিছুতেই রাজী হচ্ছে না। ফরহাত এমন মেয়ে কোন নবাবের ঘরেই ওকে মানায়।

মোয়াযযম জানতেন, তার মা ফরহাতকে খুব ভালোবাসেন। তাই মা কে চটাবার জন্য বললেন, আম্মাজান, ফরহাত সেই মেয়েটি নয় যার যার নাক চেপ্টা, রঙ মিশকালো আর একটা চোখ খানিকটা ছোট ছিলো ।



শরম করে কথা বলো, মা রেগে বললেন । 

মোয়াযযম আলী হাসতে হাসতে বের হয়ে গেলেন।

(খুন রাঙা পথ বইয়ে, ভারতবর্ষে নবাব আলীবর্দী খান থেকে শুরু করে আহমদ শাহ আবদালীর পানিপথের যুদ্ধ হয়ে টিপু সুলতানের প্রতিরোধের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বিবৃত করা হয়েছে।) 


ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কগুগলড্রাইভ লিঙ্ক
১০.৫০ মেগাবাইট১১.২০ মেগাবাইট


pdf document: Khun Ranga Path By Naseem Hijazi.pdf ৪৫ মেগা